মার্কিন রাষ্ট্রদূত ইস্যু দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না : পররাষ্ট্রসচিব

news-image

কূটনৈতিক প্রতিবেদক : রাজধানীর শাহীনবাগে বিএনপির এক নিখোঁজ কর্মীর বাসায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের যাওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আজ বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।

রাষ্ট্রদূত’ মায়ের ডাক’ নামক একটি সংগঠনের আয়োজনে সাবেক ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। সেই বাসার বাইরে’ মায়ের কান্না’ নামে অন্য একটি সংগঠনের সদস্যরা অবস্থান করছিলেন। তারা একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলে রাষ্ট্রদূত এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর রাষ্ট্রদূত ‘নিরাপত্তা অনিশ্চয়তা’ তৈরির অভিযোগ তুলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, সরকার বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করছে। কূটনীতিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তিনি বলেন, একজন কূটনীতিকের অনুষ্ঠানে সরকারি দলের মদদে আরেকটি নাম নিয়ে উপস্থিত হওয়া আইনবিরোধী, অগণতান্ত্রিক।

এদিকে, মায়ের কান্না নামের সংগঠনটির সদস্যদের কথা না শুনে এড়িয়ে যাওয়া রাষ্ট্রদূতের সমালোচনা করেছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেন, পিটার হাসের আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি একটি রাজনৈতিক দলের পক্ষভুক্ত হলেন কিনা, জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, মানবাধিকারের দোহাই দিয়ে মার্কিন রাষ্ট্রদূত যেভাবে একটি বিশেষ রাজনৈতিক পক্ষের ‘স্বার্থ-সিদ্ধির’ জন্য সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তা উদ্বেগজনক।

শিক্ষক সমিতি বলেছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মত পশ্চিমা দেশগুলো মানবাধিকারের কথা বলে। দেশগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের স্বঘোষিত খুনি ও একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার