মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে লাগবে সামাজিক মাধ্যমের তথ্য

news-image

নিউজ ডেস্ক।। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে চাইলে আবেদনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দিতে হবে। দেশটির পররাষ্ট্র দপ্তর এমন নতুন নিয়ম চালু করেছে। গত বছর এ নিয়মটি চালু করার প্রস্তাব করা হয়েছিলো। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এমন খরব প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের ইন্টারনেটে সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত অ্যাকাউন্টের তথ্য এবং গত পাঁচ বছর ধরে ব্যবহার করছেন এমনকি ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরও জমা দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর এই নিয়ম চালুর প্রস্তাব করার সময় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ হিসেব করে দেখেছিল, বছরে এক কোটি ৪৭ লাখ মানুষের উপর এর প্রভাব পড়বে।

তবে কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। শুধুমাত্র যারা যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে বা বেড়াতে যেতে চান, তাদের সোশাল মিডিয়ার তথ্য দিতে হবে। আবার কেউ যদি সোশাল মিডিয়া ব্যবহার না করেন, তাহলে তা উল্লেখ করার সুযোগ থাকবে ভিসা আবেদন ফরমে।

যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে অভিবাসন আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আগে যুক্তরাষ্ট্রের বিবেচনায় ‘জঙ্গি বা সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত’ এলাকার বাসিন্দাদের ক্ষেত্রেই কেবল ভিসার আবেদনে বাড়তি তথ্য দেওয়ার বাধ্যবাধকতা ছিল। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময়ই আমাদের যাচাই-বাছাই প্রক্রিয়া উন্নত করার চেষ্টা করে যাচ্ছি।’

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিলো যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করে আনা। ক্ষমতায় আসার পর থেকেই তিনি কড়া নজরদারির উপর জোর দিয়ে আসছেন। ট্রাম্প প্রশাসন ২০১৮ সালের মার্চে ভিসা আবেদনের সঙ্গে সোশাল মিডিয়ার তথ্য দেয়ার এই নতুন নিয়ম প্রস্তাব করে।

ওই সময় মানবাধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বলেছিলো, সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারির এমন নিয়ম যে কার্যকর বা ন্যায্য কিছু হবে, তার কোনো নিশ্চয়তা নেই। বরং এরকম নিয়ম হলে মানুষ অনলাইনে তাদের কর্মকাণ্ডের উপর স্বআরোপিত নিয়ন্ত্রণ চালাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার