মার্কিন বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : ভাগ্যের নির্মম পরিহাসে স্বপ্নের অপমৃত্যু! তালেবানদের ভয়ে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। যোদ্ধাদের বুলেট থেকে রক্ষা পেতে আঁকড়ে ধরেছিলেন সি–১৭ উড়োজাহাজের গিয়ার বক্স। মাঝ আকাশে বাতাসের তীব্র ঝাপটায় খুলে যায় হাতের মুঠো। যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর সেই বিমান থেকে তিন দিন আগে পড়ে মারা যাওয়া তিন হতভাগার একজন জাকি আনওয়ারি।

আনওয়ারি আফগানিস্তানের জাতীয় যুব ফুটবল দলের সদস্য। দেশের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন তিনি। কিন্তু তালেবানদের আফগানিস্তান দখলের জেরে মাত্র ১৯ বছর বয়সেই নিভে গেল তাঁর জীবন প্রদীপ। কাবুলের গাজি জাতীয় স্টেডিয়াম যার ড্রিবলের ছন্দে মেতে উঠত, সেই প্রতিশ্রুতিশীল জাকির কী করুণ পরিণতি!

একই দিনে উড়োজাহাজ থেকে পড়ে ১৭ বছরের রেজা আর জাকির ১৬ বছরের ভাই কবিরের মর্মান্তিক মৃত্যুর কথা জানা গিয়েছিল। আর আজ চিহ্নিত করা হয়েছে আফগান যুব দলের ফুটবলার জাকিকে। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের আবহ সৃষ্টি হয়েছে ফুটবল বিশ্বে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার