মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে ২১০ বছরে ১৯ বিয়ে

news-image

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক : মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ২১০ বছরে ১৯টি বিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) সর্বশেষ বিয়ে হয় প্রেসিডেন্ট বাইডেনের নাতনি  নাওমি-পিটারের। এ বিয়েতেও জমকালো আয়োজনে সেজেছিল হোয়াইট হাউস। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

১৮১২ সাল থেকে এখন পর্যন্ত ১৮টি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমেরিকান প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। নাওমি-পিটারের বিয়ে সেই তালিকায় ১৯তম সংযোজন। তবে এই প্রথম কোনও প্রেসিডেন্টের নাতনির বিয়ের সাক্ষী হলো এই ভবন। বরের নাম পিটার নিয়াল। নিজের ৮০তম জন্মদিন উদযাপনের চেয়েও এদিন হোয়াইট হাউজকে বিয়ের সাজে সাজানো নিয়ে বেশি ব্যস্ত ছিলেন বাইডেন ও তার প্রশাসন।প্রেসিডেন্ট-পুত্র হান্টার বাইডেন এবং তার প্রথম স্ত্রী ক্যাথলিন বুলের কন্যা। বয়স ২৮ বছর। নাওমি একজন আইনজীবী। আর তার স্বামী পিটারও আইন পেশায় রয়েছেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী। পিটারের বয়স ২৫ বছর। গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন নাওমি ও পিটার।

গত জুলাই মাসে করা একটি টুইটে নাওমি প্রথম জানিয়েছিলেন যে হোয়াইট হাউস চত্বরেই বিয়ে করতে চলেছেন তারা। লিখেছিলেন, ‘‘কোথায় বিয়ে করতে চলেছি শেষ পর্যন্ত তা ঠিক করে ফেলেছি আমরা…সাউথ লন-ই সেই জায়গা! উৎসাহ ধরে রাখতে পারছি না আর।’’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউজেই বিয়ে সেরেছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। ১৮৮৫ থেকে ১৮৮৯ এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

৪৭ বছর বয়সে প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউজে প্রবেশের সময় গ্রোভার ক্লিভল্যান্ড অবিবাহিত হয়েছেন। এর দুই বছর পর তিনি ফ্রান্সিস ফলসমকে বিয়ে করেন। তাদের বিয়ে সম্পন্ন হয় হোয়াইট হাউজের ব্লু রুমে। সেসময় ফ্রান্সিসের বয়স ছিল মাত্র ২১ বছর।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান