মার্কিন নিষেধাজ্ঞার কবলে ভারতীয় কোম্পানি

news-image

অনলাইন ডেস্ক : মাত্র এক দিন আগেই যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর মধ্যেই জানা গেল, ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল কেনার কারণে প্রথমবারের মতো একটি ভারতীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মুম্বাই-ভিত্তিক পেট্রোকেমিক্যাল কোম্পানি তিবালাজি পেট্রোকেম প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদেশি সম্পত্তি নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি)। সংযুক্ত আরব আমিরাত ও হংকংসহ একটি গ্রুপ অব কোম্পানির অংশ এই ভারতীয় প্রতিষ্ঠান। এ ছাড়া মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ছে ইরানের ব্রোকার এবং ভারত, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের আটটি ফ্রন্ট কোম্পানি। এরা ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্যের জন্য অর্থ স্থানান্তর এবং শিপিংয়ের কাজ করেছে।

ওএফএসির তথ্য অনুসারে, তিবালাজি পেট্রোকেম প্রাইভেট লিমিটেড মিথানল এবং বেইজ অয়েল-সহ মিলিয়ন ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছে। ট্রিলিয়ান্স নামে একটি ইরানি কোম্পানির কাছ থেকে তারা এসব পণ্য কিনেছে, যারা মূলত চীনে শিপিংয়ের জন্য বিদেশি ক্রেতাদের কাছে ইরানি পণ্য বিক্রির মধ্যস্থতা করে।

advertisement 4
গত বৃহস্পতিবার এ বিষয়ে দেওয়া বিবৃতিতে ওএফএসি বিষয়টি নিশ্চিত করেছে। অবশ্য এ ব্যাপারে ভারত সরকার ও তিবালাজি পেট্রোকেমের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ২০১৯ সালে ভারত ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দেয়। ওই সময় যুক্তরাষ্ট্র ভারতসহ বেশ কয়েকটি দেশের জন্য ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে নিষেধাজ্ঞা দেয়। সেই সিদ্ধান্ত এখনো নবায়ন করেনি দেশটি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার