মায়ের কাছে নয়, নিজ জিম্মায় থাকবেন সুকন্যা

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের নিখোঁজ ছাত্রী সুকন্যা আদালত থেকে নিজ জিম্মায় গেছেন। তিনি প্রাপ্তবয়স্ক হওয়ায় আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক নিজ জিম্মায় যাওয়ার আবেদন মঞ্জুর করেন।

আজ সুকন্যাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার তার জবানবন্দি রেকর্ড করেন। এ সময় মেয়েকে নিজ জিম্মায় ফিরে পেতে আবেদন করেন সুকন্যার মা। আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

সুকন্যা মায়ের জিম্মায় যেতে রাজি না হয়ে আদালতকে জানান, মায়ের কাছে গেলে তিনি ভালো থাকতে পারবেন না। নিজ জিম্মায় ফিরতে চান। প্রাপ্তবয়স্ক হওয়ায় সুকন্যাকে আদালত নিজ জিম্মায় যাওয়ার আদেশ দেন।

গত ২৩ জুন রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মায়ের সঙ্গে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন ইয়াশা মৃধা সুকন্যা। প্রায় দুমাস তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে মায়ের অভিযোগের পর সুকন্যার খোঁজে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৩ আগস্ট রাতে রাজধানী তেজগাঁও থেকে সুকন্যাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। প্রকাশ্যে আসেন সুকন্যা। গণমাধ্যমে বক্তব্যও দেন তিনি।

এ সময় তিনি বলেন, তার মায়ের অত্যাচারে স্বেচ্ছায় ঘর ছাড়েন তিনি। মায়ের বিরুদ্ধে বালিশচাপা দিয়ে মেরে ফেলাসহ নানা অভিযোগ করেন। বিয়ে করার কথাও জানান সুকন্যা। তবে তার মা সব অভিযোগ অস্বীকার করেছেন।

লন্ডন প্রবাসী বাবার একমাত্র মেয়ে সুকন্যা চলতি বছর রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান