মায়ের কবরে সমাহিত হলেন আহমেদ রুবেল

news-image

বিনোদন প্রতিবেদক : মঞ্চ, টেলিভিশন ও সিনেমার দাপুটে অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আছর গাজীপুরে মায়ের কবরে তাকে দাফন করা হয়। এর আগে বেলা ১১টায় ঢাকা থিয়েটারের উদ্যোগে সব মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আহমেদ রুবেলের মরদেহ আনা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এরপর একে একে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন অনুরাগী ও সহশিল্পীরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে গাড়ি থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পরিচালক নুরুল আলম আতিক জানান, এদিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রদর্শনীতে যোগ দিতে এসেছিলেন তিনি। তবে সিনেপ্লেক্সের পার্কিংয়েই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকরা কিছু জানাননি।

আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। তিনি মিডিয়ায় আহমেদ রুবেল নামেই পরিচিত। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে পরিবারসহ থাকতেন গাজীপুরে।

আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এর মাধ্যমে। তার অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। হ‍ুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’-তে রুবেলের ‘গোরা মজিদ’ চরিত্রটি দর্শকনন্দিত হয়। একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করেন আহমেদ রুবেল। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক ‘শ্যামল ছায়া’, ‘আখেরি হামলা’, ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘পারাপার’ সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান