মামলা প্রত্যাহার করে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দিন : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : সব মিথ্যা মামলা প্রত্যাহার করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার তামাশা করছে, মিথ্যা অযুহাত দেখাচ্ছে। অথচ সরকারি দলের সাজাপ্রাপ্ত এমপিরা বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে অনায়াসে। বেগম খালেদা জিয়া দেশে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র এনেছেন।

বিএনপির এই নেতা বলেন, আজ তাকে ক্ষমতাসীন আওয়ামী সরকার নীল নকশা করে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাভাবিক রাজনীতি থেকে দূরে রাখার জন্য সরকার মিথ্যা মামলায় সাজা দিয়েছে। সময় থাকতে অবিলম্বে সব মিথ্যা মামলা তুলে নিন। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, মশিউর রহমান, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, ইথুন বাবু, আহসান উল্লাহ চৌধুরী, জাহেদুল আলম হিটো, ফেরদৌস ফকির, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, ফরহাদ হোসেন নিয়ন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান