মামলায় স্বাক্ষী হওয়ার জের ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার মার্কেটে প্রতিপক্ষের হামলা ॥ ভাংচুর-লুটতরাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় একটি মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে এক যুবলীগ নেতার মার্কেটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ করেছে প্রতিপক্ষের লোকেরা।  ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের  ঘাটুরা খেয়াবাড়িয়া গ্রামে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংকের সৃষ্টি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়।
এলাকাবাসী ও পুলিশ জানান,  গত ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঘাটুরা খেয়াবাড়িয়া গ্রামের আবু হানিফা মসজিদ পরিচালনা কমিটি নিয়ে গ্রামের মরহুম হাশেম মিয়ার ছেলে শাহ আলী খন্দকার প্রকাশ কবির-(২৫) ও মরহুম নূর মিয়ার ছেলে মন্টু মিয়ার-(৩২) সাথে একই এলাকার মরহুম হাজী  হিবজু মিয়া খন্দকারের ছেলে জীবন খন্দকারের কথা কাটাকাটি হয়।
 এ ঘটনার জের ধরে একই দিন সন্ধ্যা ৭টায় শাহ আলী খন্দকার প্রকাশ কবির ও মন্টু মিয়ার নেতৃত্বে আরো ৪/৫জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জীবন খন্দকারের উপর হামলা চালায়। হামলাকারীরা জীবন খন্দকারকে বেদম মারধোর করে তার কাছে থাকা নগদ টাকা পয়সা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। এসময় জীবন খন্দকারের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সে এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গত রবিবার রাতে আহত জীবন খন্দকার বাদি হয়ে শাহ আলী খন্দকার প্রকাশ কবির ও মন্টু মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-০৬, তারিখ-০২-০৮-২০১৫ইং। এই মামলায় সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন খন্দকারসহ ৬জনকে স্বাক্ষী করা হয়।
মামলায় স্বাক্ষী হওয়ায় মহসিন খন্দকারের উপর ক্ষিপ্ত হয় আসামীরা। এর জের ধরে আসামীরা সোমবার সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে খেয়াবাড়িয়া গ্রামে মহসিন খন্দকারের মার্কেটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ করে। হামলাকারীরা এসময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি হামলার ঘটনা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার