‘মাফিয়া’য় যোগ দিলেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামজিক মাধ্যমে সবসময় সরব থাকে। সম্প্রতি সময়ে কী এমন ঘটল তার জীবনে? তিনি বুধবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে ভেরিফায়েড সামাজিক মাধ্যম ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ।’

মাহিয়া মাহির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আগামীকাল থেকে ‘মাফিয়া’ ওয়েব সিরিজের শুটিং শুরু করছি। সম্প্রতি চুক্তিবদ্ধ হলাম। শাহীন সুমনের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তার সঙ্গে সিনেমা করেই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু। এবার ওয়েব সিরিজ করছি।

সেই আনন্দটাই সবার সঙ্গে ফেসবুকে শেয়ার করলাম। তাছাড়া আর কিছু না।’

ব্যক্তি জীবন নিয়ে কোনো প্রশ্নের আগেই নায়িকা বললেন, ‘সবকিছু নিয়ে অনেক সুখে আছি। কাজে মন দিয়েছি।’

আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে ‘মাফিয়া’ তৈরি করছেন শাহীন সুমন। বিগ বাজেটের ওয়েব সিরিজটি ১৫০ পর্বে দেখতে পাবেন দর্শক। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল গত বছর। ২২ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় আবার ‘মাফিয়া’র দৃশ্যধারণ হয়েছে।

এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। এবার নতুন করে যোগ দিলেন মাহিয়া মাহিসহ মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি।

শাহীন সুমনের গল্পে ‘মাফিয়া’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। আর এটি মুক্তি দেয়া হবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল ও অ্যাপে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান