মান্দৌসের প্রভাব না কাটতেই নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘মান্দৌসের’ প্রভাব না কাটতেই নতুন করে আরেকটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।গতকাল শনিবার রাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয়, তাহলে এটি কতটা শক্তিশালী হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে আগামী সপ্তাহে আঘাত হানতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মান্দৌস’ গত শুক্রবার গভীর রাতে ভারতের তামিলনাড়ুতে আছড়ে পড়েছে। এতে ওই রাজ্যে এখন পর্যন্ত চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান