‘মানুষ স্বস্তিতে আছে তাই মির্জা ফখরুলের মন ভালো নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ স্বস্তিতে আছে এ কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন ভালো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ শান্তিতে আছে, আনন্দে আছে। মানুষ আনন্দ থাকলে বিএনপির কষ্ট হয়, ফখরুল সাহেব কষ্ট পাচ্ছেন। মানুষ স্বস্তিতে আছে, আমি বলব না খুব ভালো আছে। মানুষ স্বস্তিতে আছে, মির্জা ফখরুল ইসলামের জন্য এটা অস্বস্তির কারণ। এজন্য তার মন ভালো নেই।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) শুধু একটা কথা বলব, সারা বিশ্বের কথা না-ই বা বললাম, আশপাশের যে দেশগুলো আছে, মির্জা ফখরুল একটু যদি ঘুরে আসেন, বাজারে গিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলেই বুঝতে পারবেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান বিশ্ব সংকটে অসহনীয় কোনো পর্যায়ে যায়নি। জনগণের সহনীয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার যথাসাধ্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল বাইরের খবর জানেন না, আশপাশের দেশগুলোতে তাকে অনুরোধ করি, ঘুরে আসতে বলি এবং বাজার বাজারে গিয়ে পর্যবেক্ষণ করতে তাকে আমি অনুরোধ করি। তাহলে যদি সত্য কথাটা বলেন।’

এখন রাজনীতির জন্য সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে বিশ্বযুদ্ধের কারণে, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, পাকিস্তানের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ হিমশিম খাচ্ছে। ভারতে দ্রব্যমূল্য আগের চাইতে অনেক বেশি ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এটার জন্য বেশির ভাগই দায়ী বিশ্ব অর্থনীতি।’

বাংলাদেশে কোনো সংকট ছিল না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এখানে কোনো সংকট ছিল না। আমাদের এখানে সব কিছু সহনীয় পর্যায়ে ছিল। তবে আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলি, আপনি এসব অবান্তর অভিযোগ যখন সরকারের বিরুদ্ধে আনছেন, যখন বলছেন যে এবারের ঈদে মানুষের কোনো আনন্দ ছিল না, আনন্দ না থাকলে গতবারের চেয়ে কত বেশি পশু এবার কোরবানি হয়েছে? এটার হিসাব কি ওনার কাছে আছে? ৫১ লাখ বেশি কোরবানি হয়েছে।’

টোল আদায়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এবার পদ্মা সেতুর কথা যদি বলি। পদ্মা সেতুতে আমাদের দিনে টোল আদায় হতো এক কোটি ২০ থেকে ৩০ লাখ। এবারে ঈদের আগের দিন আমাদের পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি ৫৫ লাখ। মানুষ কি আনন্দে বাড়ি গেছে নাকি বিষণ্ণ চিত্তে বাড়ি গেছে? এর প্রমাণ এখানেই। আজকে বঙ্গবন্ধু সেতুতে সেখানেও তিন কোটি ৫৫ লাখ এক দিনে টোল আদায় হয়েছে। এত টাকা টোল কোথা থেকে এলো? মানুষই তো দিয়েছে। আজকে পশু কোরবানি চিত্রটা দেখুন। টোল আদায়ের চিত্রটা দেখুন।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার