মানুষকে সচেতন করতে ইমামদের দায়িত্ব অপরিসীম : আইনমন্ত্রী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা মহামারি থেকে মানুষকে সচেতন ও রক্ষা করতে মসজিদের ইমামদের দায়িত্ব অপরিসীম। বুধবার দুপুরে ইমামদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৫৫৮টি মসজিদের ইমামদের সাথে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

এসময় তিনি করোনা মহামারি থেকে দেশবাসীকে রক্ষা করতে মহান আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করেন। মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন ও কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।
আরও উপস্থিত ছিলেন কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীসহ শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন