মানসিক অবসাদ ঝেড়ে ফেলতে শিখে গেছি : ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আত্মবিশ্বাসী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় ক্যাটরিনা কাইফকে। কিন্তু অতীতে তিনিও উদ্বেগ ও চাপের সঙ্গে লড়াই করেছেন। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই তথ্যই প্রকাশ করেছেন ভিকি কৌশলপত্নী।

প্রতিবেদনে বলা হয়েছে, সবার জীবনে খারাপ সময় আসে। সাদা-কালোর মতোই নিরবচ্ছিন্ন সুখ যেমন আসে, তেমনই আসে কঠিন-জটিল পরিস্থিতি। এসব কিছুই ঠান্ডা মাথায় মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন ক্যাটরিনা।

তিনি বলেন, ‌‘কেমন করে মানসিক অবসাদ ঝেড়ে ফেলা যায়, আমি শিখে গেছি। আমি আবেগের দাস নই।’

কোন উপায়ে সেই মন্ত্র শিখলেন? জবাবে ভিকিপত্নী বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব যুদ্ধ আছে এবং তাদের কাটিয়ে ওঠার নিজস্ব উপায় আছে।’

৩৮ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, অবসরে তিনি বই পড়েন। নিজেকে সময় দেন। আর ভরসা রাখেন মহাবিশ্বের স্রষ্টার প্রতি।

তার কথায়, ‘কেউ তো বানিয়েছেন এই গোটা সৃষ্টিকে! আমি তার হাতেই নিজেকে সঁপে দিতে শিখেছি। মহাজাগতিক বিষয়ে আমি আর মাথা ঘামাই না। শুধু ভরসা রাখি। এমন কোন চিন্তা করি না, যেটা আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে।’

কয়েক বছর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটও মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে সরব হয়েছিলেন। আলিয়া বলেছিলেন, ‘ভালো থাকার মতোই খারাপ থাকাও একদম স্বাভাবিক।’ ক্যাটরিনা সে কথা সমর্থন করে বলেছিলেন, ‘খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আলিয়া। আমরা সহজেই ভেঙে পড়ি। ভাবি এই বুঝি সব শেষ।’

কিন্তু এত ভাববেন না, পরামর্শ ‘চিকনি চামেলি’ খ্যাত এই অভিনেত্রীর। তিনি বলেন, উদ্বেগ কাটিয়ে নিজের ছন্দে ফেরার একটাই পথ, নিজের সঙ্গে থাকুন। এই মহাবিশ্ব আপনার খেয়াল রাখে।

বর্তমানে টাইগার ৩, মেরি ক্রিসমাস এবং ফোন বুথ নামের সিনেমার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান