মানবতাবিরোধী অপরাধ: নিজামুল হক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি নিজামুল হক মিয়াকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার দুপুরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার নিজামুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাধুহাটি এলাকায়। তিনি ভাটারার পশ্চিম নূরের চালা কলাতন স্কুল রোডের একটি বাসায় থাকতেন।

নিজামুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর ০৬/২০১৯ ও ০২/২০২২ এর পরোয়ানাভুক্ত আসামি। তাকে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার