মাদ্রাসাছাত্রকে অপহরণ, ২ শিক্ষক গ্রেপ্তার

news-image

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বীকে অপহরণের মামলায় ওই মাদ্রাসার দুজন শিক্ষককে আটক করেছে র‌্যাব-১৩। গতকাল মঙ্গলবার মধ্য রাতে টাঙ্গাইল থেকে রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম নামের ওই দুই শিক্ষককে আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হলে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

জানা গেছে, রাব্বি ওই গ্রামের আব্দুল রসিদের ছেলে। গত মাসে রাব্বীর পরিবারকে না জানিয়ে তাকে তাবলীগ জামাতের কথা বলে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সোহাগরে বাজার এলাকায় নিয়ে যান ওই দুই শিক্ষক। গত ৭ জুলাই তার পরিবারকে জানানো হয় রাব্বী তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে।

অন্যদিকে, রাব্বীর বাবা রসিদের দাবি নদীতে গোসলের নামে নিখোঁজের নাটক তৈরি করেছেন ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম।তিনি জানান, রাব্বীকে অন্য কোনো কারণে অপহরণ করে গুম বা পাচার করা হয়েছে।

এ ঘটনায় ১৭ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৪ লালমনিরহাটে মামলা দায়ের করেন রাব্বীর বাবা আব্দুর রসিদ। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও ওই মামলা তদন্তকারী কর্মকর্তা, হাতীবান্ধা থানার উপপরিদর্শক আব্দুল হালিম আসামিদের গ্রেপ্তার করতে পারেননি।

পরে রাব্বীর পরিবার র‌্যাবের সহযোগিতা কামনা করেন। কয়েক দিন চেষ্টার পর র‌্যাব-১৩ অভিযুক্ত ওই দুই শিক্ষককে টাঙ্গাইল থেকে আটক করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, র‌্যাবের আটক করা দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান