মাদারীপুরের জামাই হলেন ক্রিকেটার হাসান মাহমুদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন হাসান মাহমুদ। গতকাল শুক্রবার বাদ জুমা পারিবারিকভাবে বাগদান সেরেছেন জাতীয় দলের এ তরুণ পেসার। তবে পাত্রী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ নিয়ে টাইগারপ্রেমীদের মধ্যে বেশ কৌতুহল তৈরি হয়। তবে আমাদের সময়ের ক্রীড়া প্রতিবেদক হাসানের স্ত্রীর পরিচয় খুঁজে বের করেছেন।

লক্ষ্মীপুরের ছেলে হাসান। তিনি সীমিত পরিসরে বাগদান সম্পন্ন করেছেন ঢাকায়। সে অনুষ্ঠানে শুধুমাত্র তার পরিবারের সদস্যরা এবং কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

হাসান বিয়ে করেছেন মাদারীপুরের শিবচর থানার মাদবরচর গ্রামের ব্যবসায়ী ফারুক হোসাইনের বড় মেয়ে চৈতি ফারিয়া ঐশীকে। তারা দুই বোন ও এক ভাই।

ঐশী এমআইএসটিতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন।

তবে লাভ ম্যারেজ নয়, এটা অ্যারেঞ্জ ম্যারেজ বলেই জানা গেছে। বিশ্বকাপের পর বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে হাসানের পরিবার থেকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার