মাঠে ফিরেই মেসির গোল

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জিতে পিএসজিতে ফেরার পর গতকাল বুধবার রাতেই প্রথম মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। পিএসজি তাকে মাঠে সংবর্ধনা না দিলেও পার্ক দে প্রিন্সেসের স্পিকারে আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা হতেই দর্শকেরা উষ্ণ অভ্যর্থনায় তাকে বরণ করে নেন।

ক্রিস্তোফ গালতিয়েরের একাদশে মেসিকেই দেখার অপেক্ষাই ছিল। গালতিয়ের যেমন সে অপেক্ষা ঘুচিয়েছেন, তেমনি মেসিও প্রত্যাশা পূরণ করেছেন। গত বছর নিজের শেষ ম্যাচটা ঠিক যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করলেন!

কাতার বিশ্বকাপ ফাইনাল ছিল গত বছর মেসির শেষ ম্যাচ। ফ্রান্সের বিপক্ষে সে ম্যাচে মেসি গোল করেছিলেন, আর্জেন্টিনাও জিতেছিল। যদিও সেটি টাইব্রেকারে। কাল রাতেও মেসি গোল করলেন আর অঁজের বিপক্ষে পিএসজিও ২-০ ব্যবধানের জয় তুলে নেয়।

৫ মিনিটে উগো একিতেকের গোলের পর ৭২ মিনিটে লক্ষ্যভেদ করেন মেসি। এর মধ্য দিয়ে ২০০৫ সাল থেকে প্রতিবছরই লিগে অন্তত একটি গোল হয়ে গেল আর্জেন্টাইন তারকার। ২০২৩ সালেও এটি মেসির প্রথম গোল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান