মাঠের বাইরে চার ক্রিকেটার ও এক আম্পায়ার, চট্টগ্রামে হচ্ছেটা কী?

news-image

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দিবা-রাত্রির সূচিতে। তৃতীয় ম্যাচ চলছে দিনের সূচিতে। টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নেমে দারুণ ছন্দে ছিলেন টাইগার বোলাররা। লঙ্কানদের টপঅর্ডার গুঁড়িয়ে দেন তাসকিন-মুস্তাফিজরা। যদিও শেষদিকে এসে বেশ বিপাকেই পড়ল টিম টাইগার্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির পর ইনজুরি হচ্ছে টাইগার শিবিরে।

ফিল্ডিংয়ের সময় বাংলাদেশের চার ক্রিকেটারকে যেতে হয়েছে মাঠের বাইরে। শুরুটা হয়েছিল ব্যাটার এনামুল হক বিজয়কে দিয়ে। কাভারে ফিল্ডিং করার সময় পায়ে ব্যথা পান বিজয়। পরে মাঠের বাইরে গিয়ে সেবা শুশ্রূষা নিয়ে আবার ফিরে আসেন ফিল্ডিংয়ে।

এরপর ইনিংসে আরও তিনবার ইনজুরির ঘটনা ঘটে। একে একে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় মুস্তাফিজ ও জাকের আলি অনিককে। বোলিংয়ে এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে বসে পড়তে দেখা যায় পেসার মুস্তাফিজুর রহমানকে। এরপর মাঠ ছাড়লেন স্ট্রেচারে করে। সবশেষ কী অবস্থা সেটি এখনো জানা যায়নি।

ইনিংসের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন ফিজ। একটা বল করেছিলেন বটে। সেটা ছিল ওয়াইড। পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয়। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়লেন এই পেসার।

এরপর বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার। এই অলরাউন্ডারও যান মাঠের বাইরে। ইনিংসের ৫০তম ওভারে এসে আবারও বাঁধে বিপত্তি। বদলি হিসেবে নামা জাকের আলি অনিকের সঙ্গে ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ হয় বিজয়ের। জাকের আঘাত পান বুকে, এরপর তাকেও মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে।

এদিকে, দ্বিতীয় ইনিংসে মাঠে দেখা যায়নি অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরোকেও। প্রথম ইনিংসে একটু অস্বস্তিতে ছিলেন তিনি। জানা গেছে, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অনফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার সঙ্গে এসেছেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার