মাঝারি লক্ষ্যও দিতে পারল না বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়া এই উঠতি দলটির বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এশিয়া কাপের চলমান ১৫তম আসরের তৃতীয় ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে ফেরেন ওপেনার নাঈম শেখ। পাঁচ মাস পর খেলতে নেমে মাত্র ৬ রান করে আউট হন তিনি। সবশেষ চলতি বছরের মার্চে এই আফগানদের বিপক্ষে মিরপুরে দুই ম্যাচে ২ ও ১৩ রানে আউট হয়েছিলেন নাঈম। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে নাঈমের সংগ্রহ মাত্র ২১ রান।

নাঈম আউট হওয়ার ৫ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার এনামুল হক বিজয়ও। তিনি ১৪ বল খেলে মাত্র ৫ রান করে ফেরেন।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরতে পারেননি অধিনায়ক সাকিব। তিনি মুজিবের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন। সাকিব আউট হওয়ার পর রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

ইনিংসের ১১তম ওভারে রশিদ খানের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আফিফ হোসেন। তিনি ১৫ বল খেলে ১২ রানে আউট হন। তার বিদায়ে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৩৬ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। ২৭ বলে ২৫ রান করা টি-টোয়েন্টির সাবেক এই অধিনায়ক স্কোর মোটাতাজা করতে বাউন্ডারি হাকাতে গিয়ে আউট হন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান