মাছ-মাংসের বিকল্প সয়া মাঞ্চুরিয়ান

news-image

লাইফস্টাইল ডেস্ক: ভেজিটেরিয়ানরা মাছ-মাংসের বদলে সয়াবড়ি খেয়ে থাকেন। এটি একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। অনেকটা কুমড়ো বড়ির মতো। সয়াবড়ি পছন্দ করলে মাছ বা মাংসের বিকল্প হিসেবে রাখতে পারেন সয়াবড়ির ‘সয়া মাঞ্চুরিয়ান’। আসুন আজ জেনে নেই সয়াবড়ির রেসিপিটি।
যা লাগবে রান্নায়
সয়াবড়ি ২ কাপ, ময়দা ৪ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২-৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গোল মরিচ গুঁড়ো সিঁকি চা চামচ, সয়াবিন তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো।
সস তৈরির জন্য : পেঁয়াজ ১টি কুচি করে কাটা, রসুন কুচি ৫-৬টি কোয়া, কাঁচা মরিচ কুচি ২টি, সাদা ভিনেগার ২ চা চামচ, টমেটো সস ২-৩ টেবিল চামচ, চিলি গার্লিক সস ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২-৩ চা চামচ, সয়া সস ২ চা চামচ, সয়াবিন তেল ২-৩ টেবিল চামচ, আধ কাপ পানি, পেঁয়াজ কলি আধ কাপ (কুচি করে কাটা)।
যেভাবে রাঁধবেন
সয়াবড়ি সেদ্ধ করে ভালো মতো ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন৷ এবার ব্যাটার তৈরি করার জন্য একটা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, গোল মরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে তাতে সামান্য তেল দিয়ে মিশিয়ে নিন৷ কড়াইতে তেল দিন৷ তেল গরম হলে এবার সয়াবড়ি ব্যাটারে ডুবিয়ে ডিপফ্রাই করে নিন যতক্ষণ না মচমচে হয়ে যায়৷
আলাদা একটা প্যানে ২ থেকে ৩ চেবিল চামচ তেল দিন৷ তাতে কুচি করে রাখা রসুন ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন৷ এবার পেঁয়াজ কুচি দিয়ে আরও বেশ খানিকক্ষণ ভাজুন৷ টমেটো সস, সোয়া সস, চিলি গার্লিক সস ও ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিন৷ এবার আধ কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে কড়াইয়ে দিয়ে দিন, ঝোল ঘন হয়ো আসবে৷ এবার ভেজে রাখা সয়াবড়ি দিয়ে পেঁয়াজ কলি কুচি ছড়িয়ে দিন৷ সয়া মাঞ্চুরিয়ান তৈরি৷
উপর থেকে সামান্য পেঁয়াজকুচি ছড়িয়ে গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন৷
কেএইচ/জেএইচ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার