মাউন্ট এলিজাবেথে মওদুদের অবস্থার অবনতি

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে বিশ্বসেরা এই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই আইনমন্ত্রীর শরীর হঠাৎ সোমবার খারাপের দিকে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি মঙ্গলবার দুপুরে টেলিফোনে যুগান্তরকে বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ফুঁসফুঁসে পানি জমেছে। এছাড়া তিনি হার্টের সমস্যায় ভোগছেন।

রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত বছরের ২৯ ডিসেম্বর মওদুদ আহমেদকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তিনি সেখানে ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় রিং পড়ানো হয়।
১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এরপর আবার ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থেকে পরে এলিজাবেথে চিকিৎসা নেন। সঙ্গে তার স্ত্রী হাসনা জসিমউদদীন রয়েছেন।
সেখান থেকেই তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছে।

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী