মহেশ বাবুর ২৪৪ কোটির সম্পদ, সিনেমায় পারিশ্রমিক ৮০ কোটি

news-image

বিনোদন ডেস্ক : আজ মুক্তি পেয়েছে তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবুর ছবি ‘সরকারু ভারি পাটা’। তার ছবি মুক্তি পাওয়া মানেই উৎসব শুরু হয়ে যাওয়া। কিন্তু এবারের সিনেমা মুক্তির আগে তিনি আলোচনায় এসেছেন বলিউড নিয়ে মন্তব্য করে। যে মন্তব্যে বলিউড ইন্ডাস্ট্রিকে এক প্রকার ‘তাচ্ছিল্যই’ করেছেন তিনি।

মহেশ বাবুর সেই মন্তব্য, ‘আমি হিন্দি সিনেমার জন্য অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি মনে করি না—তাদের আমাকে নেওয়ার সামর্থ্য আছে। আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না, যারা আমাকে বহনে অক্ষম।’

এরপর থেকে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোতে চর্চা হচ্ছে মহেশ বাবুর সম্পত্তি আর আয় নিয়ে। এই যেমন ইন্ডিয়া টুডে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাপ্রতি ৩৫-৫০ কোটি রুপি পারিশ্রমিক নেন মহেশ। গণমাধ্যমটি এক বাণিজ্যিক বিশ্লেষকের বরাতে এ দাবি করলেও জানিয়েছে, এ সংখ্যা কেবলই অনুমান।

আর, নিউজ ১৮, এনডিটিভি, ইন্ডিয়া টিভিসহ অন্য গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলছে—বর্তমানে মহেশ বাবু সিনেমাপ্রতি ৮০ কোটি রুপি পারিশ্রমিক হাঁকাচ্ছেন।

দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জিকিউ ইন্ডিয়াকে উদ্ধৃত করে দাবি করেছে, মহেশ বাবুর মোট সম্পত্তির পরিমাণ ২৪৪ কোটি রুপি।

আজ মুক্তি পাওয়া মহেশ বাবুর ‘সরকারু ভারি পাটা’ সিনেমার নায়িকা কীর্তি সুরেশ। পরশুরাম পরিচালিত এ তেলেগু সিনেমা প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকার্স, জিএমবি এন্টারটেইনমেন্ট ও ১৪ রিলস প্লাস।

মুক্তির পরই সিনেমাটি অন্তর্জালে সিনেমাটি প্রশংসা পাচ্ছে; বক্স অফিসে দারুণ সাড়া পাবে বলে আশা করছেন চরিত্র বিশ্লেষকেরা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার