মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানাকে পল্টন থানায় হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৬ নভেম্বর) সকালে রাজধানীর টিকাটুলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া।

তিনি বলেন, সুলতানা আহমেদের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এবিষয়ে সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদ জানিয়েছেন, কি কারণে তার স্ত্রীকে আটক করা হয়েছে সেটা জানাতে পারেননি তিনি। বিএনপির বরিশালের সমাবেশ শেষ করে আজ রোববার লঞ্চে ঢাকায় ফেরেন তিনি। সকালে লঞ্চ ঘাট থেকে বাসায় আসার পথে টিকাটুলী থেকে র‍্যাব তাকে আটক করে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার