মহামায়া সাজে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : টলিউডে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত কয়েক বছর ধরে নেটিজেনরা যেভাবে প্রকাশ্যে শ্রাবন্তীকে কটাক্ষ করেন, তা অভিনেত্রীর কাছে কিছুই নয়। তাই নানা কটাক্ষ সহ্য করেও, শ্রাবন্তী একেবারে মুখে কুলুপ এঁটেছেন। নেটিজেনদের বিরুদ্ধে তার রাগ বা ক্ষোভের কথা এখনও স্পষ্ট করে জানাননি।

তার তিন নম্বর বিয়ে থেকেই ট্রলিংয়ের শিকার শ্রাবন্তী। রোশন সিংয়ের সঙ্গে যেদিন সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী, সেদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে তুমুল কাণ্ড। তবে বিয়ের এক বছর পর রোশনের সংসার ছেড়ে শ্রাবন্তী বেরিয়ে আসা আগুনে ঘি ঢালে! তারপর তো সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী যাই করেন না কেন, তাতেই ট্রলিংয়ের শিকার হন!

তবে এবার রোশন সিং কিংবা শ্রাবন্তীর নতুন প্রেমিক অভিরূপ নয়, মহালয়ার দিন দুর্গা সেজে ছবি দেওয়ায় ট্রলের শিকার হলেন অভিনেত্রী।

গল্পটা হলো, শ্রাবন্তী তার ইনস্টাগ্রামে দুর্গা সেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে একেবারে দুর্গা প্রতিমার মতো সেজে উঠেছেন শ্রাবন্তী। প্রশংসার বদলে, সেই ছবি দেখে নেটিজেনরা ঠাট্টায় মেতেছেন। নেটিজেনদের মধ্যে কেউ কেউ শ্রাবন্তীর এই ছবির নিচে লিখলেন, ‘আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন।’ কেউ লিখলেন, ‘এগুলো আপনাকে মানায় না।’ নেটিজেনদের মধ্যে আবার কেউ লিখলেন, ‘আপনার মা দুর্গা হওয়া উচিত হয়নি।’ এক নেটিজেন তো আরও একধাপ এগিয়ে লিখলেন, ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী!’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান