মহামারির শেষ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, ‘মহামারি নির্মূলে এর চেয়ে ভালো অবস্থানে কখনোই ছিলাম না আমরা।’ খবর আলজাজিরার

ডাব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা বলেন।

বিশ্বের সব দেশকে এই রোগের বিরুদ্ধে সতর্কতা অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তিনি বলেন, করোনায় এই পর্যন্ত ৬০ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

‘আমরা এখনো সেখানে (নির্মূলে) পৌঁছায়নি, তবে এর শেষ দেখা যাচ্ছে।’

তেদ্রোস বলেন, ‘আমরা যদি এখন এই সুযোগ কাজে লাগাতে না পারি, তবে আরও ভ্যারিয়েন্ট, মৃত্যু, ভাঙন ও অনিশ্চয়তার ঝুঁকির মুখে পড়বো।’

২০১৯ সালের শেষের দিকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ৬০ কোটি ৬০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণহানি ঘটেছে লাখ লাখ মানুষের।

২০২০ সালের মার্চের পর গত সপ্তাহে সংক্রমণ সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

ডাব্লিউএইচও প্রধান বলেন, আমরা যেন (শেষের) দাগ অতিক্রম করতে পারি তা নিশ্চিত করতে এবং আমাদের সবার কঠোর পরিশ্রমের ফসল গোলায় ‍তুলতে এখন সময় জোরে দৌড়াবার।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থার এ মহাপরিচালক বলেন, দেশগুলোর উচিত তাদের নীতি কঠোরভাবে পর্যালোচনা করা এবং কোভিড-১৯ কিংবা ভবিষ্যতে আসা ভাইরাস মোকাবেলার উপযুক্ত করে তৈরি করা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান