মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদ : ঝাড়খণ্ডের রাজধানীতে সহিংসতায় দুজন নিহত

news-image

নিউজ ডেস্ক : মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপিনেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১০ জন। খবর এনডিটিভির।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে হাসপাতালে নিয়ে আসা আহত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ১০ জনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর রাঁচির কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীরা সাময়িক পদচ্যুত বিজেপিনেতা নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানান। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে নূপুর শর্মার মন্তব্য ভারতসহ বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে প্রতিবাদের ঝড় তুলেছে।

শুক্রবার পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ঢিল ছুড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায় এবং তাদের লাঠিপেটা করে।

এদিন রাঁচির প্রধান সড়কে বিপুল জনতা জড়ো হয়ে নিলম্বিত বিজেপিনেতা নূপুর শর্মা এবং দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের সাবেক প্রধান নবীন জিন্দালের বিরুদ্ধে স্লোগান তোলেন। নবীন জিন্দালকে তাঁর মন্তব্যের কারণে এরই মধ্যে বিজেপি বহিষ্কার করেছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাঁচির সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শহরের অনেক দোকানপাট বন্ধ ছিল।

এদিকে, ঝাড়খণ্ডের রাজধানীতে সহিংসতা ছড়িয়ে পড়ার দিনে ভারতের অন্তত নয়টি রাজ্যের বেশ কয়েকটি শহর বিজেপিনেতাদের মন্তব্যের বিরুদ্ধে বিশাল বিক্ষোভের সাক্ষী হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার