মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সে সময় একটি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ ঘটে।

ওই দুর্ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাও নিহত হয়েছেন এবং ট্রাক চালক আহত হয়েছেন। ৭৫ বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকি পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছিল।

২০০৭ সালে তার আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলিম ক্ষুব্ধ হয়ে ওঠেন। ইসলাম ধর্মে মহানবীর ছবি আঁকার অনুমতি নেই। একে ধর্ম অবমাননা হিসেবেই দেখা হয়। ভিকস মহানবীর ব্যঙ্গচিত্র আকার পর থেকেই তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল।

রোববারের ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিকসের সঙ্গী স্টকহোম থেকে প্রকাশিত ডাগেন নাইটার পত্রিকার কাছে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের গাড়ি এবং ট্রাকের মধ্যে কিভাবে সংঘর্ষ হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অন্য কোন পক্ষের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

লার্স ভিকসের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুসলিম বিশ্বে এতটাই ক্ষোভ তৈরি করে যে সুইডেনের তখনকার প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ট পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছিলেন। এর পরপরই ইরাকের আল-কায়েদা লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।

২০১৫ সালে ভিকস কোপেনহেগেনে বাক স্বাধীনতার উপর একটি বিতর্কে যোগ দেন। ওই অনুষ্ঠানটি বন্দুকধারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়। ভিকস সে সময় জানান, তিনিই ছিলেন ওই হামলার লক্ষ্যবস্তু। কিন্তু সে সময় তিনি ওই হামলা থেকে বেঁচে যান। কিন্তু হামলায় এক চলচ্চিত্র পরিচালক নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার