মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৭

news-image

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনের গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে। এতে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রাত ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ৯টার দিকে তারা আগুন নির্বাপণ করে।

এদিকে, দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তারা হলেন- তারা হলেন মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই পাম্পের কর্মচারী। রাত ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। তখন আশপাশে থাকা সবাই দগ্ধ হন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার