মস্কো মাতালেন কুমার বিশ্বজিৎ ও কোনাল

 10394855_645171445575212_6414825936594728697_sজামিল খান,মস্কো থেকে : ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজন এবং জনপ্রিকন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও কোনালের কনসার্টের মধ্য দিয়ে গত ২১ জুন শনিবার মস্কেতো বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের (আরবিসিসিআই) বিশ বছর পূর্তি উদযাপিত হয়েছে।মস্কোর টিভি সেন্টার ‘কারালেবস্কী’ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক রুশ নাগরিক উপস্থিতি ছিলেন।এতে বাংলাদেশি হস্থশিল্প এবং কুটিরশিল্পসহ বিভিন্ন লোকজ পণ্যসামগ্রীর প্রদর্শনী আয়োজন করা হয়।আরবিসিসিআই’র গত বিশ বছরে পালিত নানা কর্মসূচী নিয়ে থাকে আলোকচিত্র প্রদর্শনী।সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাচ্চুর পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম হেলাল।সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন সহসভাপতি আসাদুজ্জামান সেন্টু ও বাংলাদেশ বেতারের ঘোষক বিথী..

বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও কোনালের সুরের মুর্ছনায় কিছুক্ষণের জন্য বাংলা সঙ্গীতের ভুবনে দর্শকরা হারিয়ে যান। দুই শিল্পী তাদের নিজস্ব অ্যালবামের গান ছাড়াও দেশি শিল্পীদের গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে শোনান এই প্রতিবেদককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুমার বিশ্বজিৎ ও কোনাল ভবিষ্যতে আবারও মস্কো আসার ইচ্ছা প্রকাশ করেন।

কনসার্ট কেমন লেগেছ এ সম্পর্কে জানতে চাইলে মস্কো প্রবাসী এক দর্শক বলেন, ‘ মস্কোয় বাঙালি কমিউনিটি ছোট থাকায় এখানে এ ধরণের অনুষ্ঠান খুব কম হয়, মস্কোতে প্রবাসী বাংলাদেশিদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছি; কিন্তু এত সুষ্ঠু পরিকল্পনামাফিক অনুষ্ঠান কখনও দেখিনি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠানটি বেশ উপভোগ করেছি।‘

প্রসঙ্গত, ব্যাবসায়ীদের সংগঠন হলেও ‘আরবিসিসিআই’ রাশিয়ায় বাংলাদেশি সংস্কৃতির প্রচার ও প্রসারে শুরু থেকেই কাজ করে আসছে। আর এরই ধারাবাহিকতায় ‘আরবিসিসিআই’ ২০০৭, ২০০৮ ও ২০১১ সালে মস্কোতে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’র আয়োজন করে। এসব অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন সময়ে সেখানে যান বাংলাদেশের খ্যাতিমান মিডিয়া ব্যাক্তিত্বরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কন্ঠশিল্পী রুনা লায়লা, বেবী নাজনীন, আখি আলমগীর, সাব্বির, চিএনায়ক আলমগীর, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত প্রমুখ।

আরবিসিসিআই’র এবারের অনুষ্ঠানে দর্শক সমাগম বিগত যে কোন বছরের তুলনায় অনেক বেশি ছিল। ফেসবুক ও ইউটিউব ছাড়াও গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়।

আরবিসিসিআই’র প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও সর্বাত্মক সহযোগিতার কারণেই এমন সুন্দর একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম হেলাল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাচ্চু।

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার