মস্কোতে ড্রোন হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানকার বেশকিছু ভবন সামন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া মস্কোর দিকে আসা আরও কিছু ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। আজ মঙ্গলবার ভোর নাগাদ রাশিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, ঘটনাস্থলে শহরের সকল ধরনের জরুরি পরিষেবা হাজির হয়েছে।

এ ছাড়া মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়োভ টেলিগ্রাম চ্যানেলে বলেন, মস্কোর দিকে আসা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ক্রেমলিন
তবে কারা এইসব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে- তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, মস্কোর উপকণ্ঠে এবং তার নিকটবর্তী অঞ্চলে ১০টি মধ্যে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন: কিয়েভে রাশিয়ার ফের মুহুর্মুহু হামলা

সোবিয়ানিন বলেছেন, বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ জানিয়েছেম মস্কোর প্রফসোইজনাইয়া স্ট্রিটে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান