মসজিদের দরজায় ধাক্কা খেয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন মুনসেফ সিকদার নামের এক ছাত্রলীগ কর্মী। কিন্তু নামাজ পড়া হলো না তার। মসজিদ থেকে তাকে নেওয়া হলো হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুনসেফ কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পরে কক্সবাজার সরকারি কলেজে ভর্তি হন। সেখানে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন তিনি। এ ছাড়া তিনি কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সিনিয়র যুব সদস্য ছিলেন।

দক্ষিণ মিঠাছড়ি একে আজাদ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ জানান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফকিরা মোরা এলাকায় শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় মসজিদে এ ঘটনা ঘটে। সেখানে মাগরিবের নামাজ আদায় করতে যান মুনসেফ সিকদার। নামাজের প্রথম দুই রাকাত শেষ হয়ে যায়। এ কারণে শেষ রাকাতে জামায়াত আদায় করার জন্য মসজিদে তাড়াহুড়ো করে প্রবেশে চেষ্টা করেন। এ সময় মসজিদের কাচের দরজার সঙ্গে সজোরে ধাক্কা লাগে তার। এতে তার মাথা ও দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। ততক্ষণে ওই যুবক মারা যান। এক বছর আগে তার বাবা মারা যান। আজ রোববার (২৮ জানুয়ারি) বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে কুলখানির আয়োজনও চলছিল। মুনসেফ সিকদারের মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

রামু থানার ওসি দেওয়ান আবু তাহের এক যুবকের মৃত্যুর খবর শুনেছেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান