মসজিদুল হারামে প্রবেশে বিধিনিষেধ উঠলো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে বহু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল পবিত্র নগরী মক্কা ও মদিনায়। এবার ধীরে ধীরে তা তুলে দেয়া হচ্ছে। স্থগিত হয়েছে সামাজিক দূরত্ব মানার নিয়মও। সৌদি আরবের সরকারি সংবাদসংস্থা এসপিএ-এর বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

করোনাকালে কয়েকদিন স্থগিত থাকার পর স্বাস্থ্যবিধি মেনেই চলছিল হজ কার্যক্রম। রোববার থেকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, সামাজিক দূরত্বের বিধি আর মানতে হবে না; অর্থাৎ, আগের চেয়ে অনেক বেশি মানুষ এখন একসঙ্গে পবিত্র মসজিদুল হারামে প্রবেশ করতে পারবেন।

মসজিদুল হারাম চত্বরের মেঝেতে সামাজিক দূরত্ব মানার যে লাইন আঁকা হয়েছিল, রোববার তা-ও মুছে ফেলা হয়। তবে মাস্ক পরা বাধ্যতামূলক রয়েছে। শুধু তাই নয়, দুটি টিকা নেওয়া থাকলে তবেই মসজিদুল হারামে প্রবেশের অনুমতি পাওয়া যাবে।

নিয়ম খানিকটা শিথিল হলেও পবিত্র কাবার চারদিকে যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, এখনই তা তুলে ফেলা হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। করোনাকাল শুরু হওয়ার পর এই প্রথম মুসল্লিদের পুরোদস্তুর মসজিদে ঢোকার অনুমতি দিলেন কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, এর ফলে আগামী কিছুদিন মানুষের ঢল নামবে এ পবিত্র মসজিদে।

সৌদি আরবের নাগরিকদের জন্যও বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে। আগেই খেলার মাঠগুলো খুলে দেওয়া হয়েছিল। এবার সেখানে দর্শক ঢোকার অনুমতি দেওয়া হলো। পাশাপাশি বলা হয়েছে, খোলা জায়গায় মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। তবে ভিড় থাকলে মাস্ক পরতেই হবে।

সৌদি যখন করোনার নিয়ম শিথিল করছে, তখন বিশ্বের কোনো কোনো দেশে আবার করোনা সংক্রমণের হার বেড়েছে। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা বৃদ্ধি পেয়েছে ৭০ শতাংশ। জুলাই মাসের পর রোববার যুক্তরাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।

তবে অস্ট্রেলিয়ায় সংক্রমণ আগের চেয়ে কমেছে। তারাও লকডাউন তুলে দিয়েছে সম্প্রতি। খোলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তও।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার