মলমপার্টির খপ্পরে ইউপি চেয়ারম্যানের পরিবার

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মলমপার্টির খপ্পরে পড়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবার। সকালের নাস্তা খাওয়ার পর চেয়ারম্যান পরিবারের তিনজন সদস্য অচেতন হয়ে পড়েন। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের বাড়িতে এ ঘটনা ঘটে।

চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, ‘সকালে চা নাস্তা খাওয়ার পর থেকেই আমার বাবা সামছুজ্জোহা (৬০), মা কাদিরা বেগম (৫৫), আমার স্ত্রী কাশমিরা তাহির (৩০) ও পাশের বাড়ির আর্জিনা বেগম (৫৫) নামে এক মহিলা অচেতন হয়ে পড়েন। এ সময় তাদের বার বার ডেকে জাগিয়ে তোলার চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে কাদিরা বেগম, কাশমিরা তাহির ও আর্জিনা বেগম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমার বাবা সামছুজ্জোহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এস এম মাহাবুব উল আলম বলেন, ‘তাদের নেশাজাতীয় কোনো দ্রব্য চা-নাস্তার সঙ্গে মিশিয়ে দিয়ে অজ্ঞান করা হয়েছে। রোগীরা যখন আসে তখন তারা গভীর ঘুমে ছিল। গুরুতর আহত সামসুজ্জোহাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ‘খবর শুনে পুলিশ তদন্তে নেমেছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। তবে এটা ফুড পয়জনিংও হতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার