মরিপোলে কারখানায় আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে

news-image

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ মরিপোলের আজভস্তাল স্টিল কারখানায় দুই মাসের বেশি সময় ধরে আটকে থাকা কয়েকশ যোদ্ধাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, গুরুতর আহত ৫৩ সেনাকে রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি জানান, আরও ২১১ সেনাকে মানবিক করিডোর ব্যবহার করে আরেক বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে। খবর বিবিসির।

এর আগে আহত সেনাদের সরিয়ে নেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানায় রাশিয়া। আটকে থাকা সেনাদের বহনকারী বেশ কয়েকটি বাসকে সোমবার সন্ধ্যায় আজভস্তালের বিশাল শিল্প কারখানা এলাকা ছেড়ে যেতে দেখা যায় বলে নিশ্চিত করেছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।

অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও ভিডিও ফুটেজ দেখিয়ে বলেছে- আহত ইউক্রেনীয় সেনাদের সরে যেতে দেওয়া হয়েছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জানান, এই সেনাদের বিনিময়ে আটক থাকা রুশ সেনাদের মুক্তি দেওয়া হবে।

এদিকে, এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সরিয়ে নেওয়ার এ অভিযানে ইউক্রেনীয় সেনাবাহিনী, গোয়েন্দা এবং আলোচক দলের পাশাপাশি রেডক্রস এবং জাতিসংঘের প্রতিনিধিরাও যুক্ত ছিলেন।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের তার বীরদের জীবিত প্রয়োজন।’

গত মার্চের শুরুতে অগ্রবর্তী রুশ বাহিনী দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মরিপোল ঘিরে ফেললে শত শত ইউক্রেনীয় সেনা-আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ এবং আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি বেশ কিছু বেসামরিক মানুষ ওই স্টিল কারখানায় আশ্রয় নেয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার