মরণব্যাধি ক্যান্সারের জীবাণু মারা যায় এই একটি ফলে, কমায় চুল পড়া!

news-image

জাম্বুরা এক প্রকার লেবু জাতীয় টক-মিষ্টি ফল। এটি একটি ভিটামিন সমৃদ্ধ ফল। এর পুষ্টিমানও অনেক বেশি।বিভিন্ন দেশে এ ফলটি পমেলো, জাবং, শ্যাডক ইত্যাদি নামে পরিচিত। কাঁচা ফলের বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। এর ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপী রঙের। এ ফলের আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া।বিশেষজ্ঞদের মতে, জাম্বুরা খেতে যেমন সুস্বাদু, তেমনি রয়েছে এর পুষ্টিগুণ। বাতাবি লেবুতে আছে বায়োফ্লভনয়েড যা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে।

আর এতে বিদ্যমান ভিটামিন সি রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়। গর্ভস্থ নারী, স্তন্যদানকারী মা ও সন্তান নিতে ইচ্ছুক নারীদের জন্য বাতাবি লেবু যথেষ্ট উপকারী।তাছাড়া অ্যান্টি অক্সিডেন্ট থাকায় বাতাবি লেবু বয়স ধরে রাখতে সহায়তা করে। বাতাবি লেবুর রস শরীরের বাড়তি আমিষ ও চর্বিকে ভেঙে ওজন কমাতে সাহায্য করে। খাবার হজমের জন্য হজমকারী এনজাইম হিসেবে কাজ করে বাতাবি লেবুর রস।

এছাড়া জাম্বুরার আর কী কী গুণ রয়েছে নিম্নে তা জানানো হল : ক্যান্সার প্রতিহত করে : জাম্বুরা মরণব্যাধি ক্যান্সারের মতো রোগকে প্রতিহত করে। এ ফলে লিমোনোয়েড নামে এক ধরনের উপকরণ রয়েছে যা ক্যান্সারের জীবাণুকে মেরে ফেলে। হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় : জাম্বুরায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এ কারণে যাদের এই সমস্যা আছে তাদের বেশি করে জাম্বুরা খেতে হবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ : জাম্বুরাকে ডায়াবেটিসের মহৌষধ বলে ধরা করা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাম্বুরার রস বেশ কার্যকর। রক্তনালির সংকোচন-প্রসারণ বাড়ায় : জাম্বুরার রস রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়। এটি ওজন কমাতে সাহায্য করে।দাঁত, ত্বক ও চুলের পুষ্টি : জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ও বি আছে। যা হাড়, দাঁত, ত্বক ও চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে। কাজেই চুল পড়া কমাতে বেশি করে জাম্বুরা খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার