ময়মনসিংহে আ.লীগের সম্মেলনে নেতাকর্মীদের ঢল

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে প্রায় ছয় বছর পর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। বহু কাঙ্ক্ষিত এ সম্মেলনকে ঘিরে চাঙ্গা এখন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। বিশাল বিশাল মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

সকাল ১১টায় নগরীর সার্কিট হাউজ মাঠে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনও সভা মঞ্চে উপস্থিত হয়নি। তবে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন দলের সম্পাদক মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

সকাল থেকে বিভিন্ন স্থান থেকে লাল-সবুজ ও বিভিন্ন রং বেরংঙের টি-শার্ট ও ক্যাপ পরে ঢাক-ঢোল বাজিয়ে মিছিল নিয়ে সম্মেলনে অংশ নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। পুরো সম্মেলনস্থল উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে মুখিরিত হয়ে উঠেছে। সম্মেলনে আসা নেতাকর্মীদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয় এবং পদপ্রত্যাশীদের ছবি-নাম সম্বলিত ব্যানার পোস্টার দেখা গেছে।

হালুয়াঘাট থেকে আগত বিপ্লব বনিক বলেন, হাজার হাজার নেতাকর্মী প্রমাণ করবে আওয়ামী লীগ সংগঠিত। বিএনপিসহ কোন অপশক্তির হুমকি-ধমকি আওয়ামী লীগ ভয় পায় না।

সম্মেলন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলনের আশপাশে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য নগরীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থলে দুইশো পুলিশ মোতায়েন রয়েছে।এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার