মন জয় করতে পারেননি পূজা

news-image

বিনোদন প্রতিবেদক : ক’দিন ধরে শোবিজ পাড়ায় চিত্রনায়িকা পূজা চেরিকে আলোচনা-সমালোচনা কম হয়নি। সেই পালে নতুন করে হাওয়া দিল দর্শক খরা। গত শুক্রবার দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূজা অভিনীত সিনেমা ‘হৃদিতা’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে এটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

তবে হতাশার কথা হলো সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা পূজা চেরি দর্শক টানতে পারেননি। সাপ্তাহিক ছুটির দিনেও হলগুলোতে খুব একটা দর্শক নজরে আসেনি। ‘আশানুরূপ’ প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘হৃদিতা’- এমনটাই জানিয়েছে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমা হল কর্তৃপক্ষ।

রাজধানীর সিঙ্গেল স্ক্রিনগুলোতেও একই অবস্থা। শ্যামলি সিনেমা এবং মধুমিতা কর্তৃপক্ষও বলছে, ‘হৃদিতা’ চলছে মোটামুটি।

অন্যদিকে, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে রয়েছে মিনি থিয়েটার সিনেস্কোপ ও রুটস সিনেক্লাব। যার প্রথমটির আসন সংখ্যা ৩৬টি ও পরেরটির আসন ২২টি। সেখানেও অল্প সংখ্যক দর্শক নিয়ে সিনেমাটি চলছে।

সিনেমাটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে। এতে পূজার বিপরীতে আছেন এবিএম সুমন। আরও আছেন- মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরাসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান