মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেছেন।

এ সংক্রান্ত এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভার পরিধি বাড়বে কিনা এটি প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে সময়মতো কিছু, যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়; এগুলোয় কোনো না কোনো সময় মন্ত্রী আসবেন। সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের পর নির্বাচিতদের মধ্য থেকে কেউ কেউ মন্ত্রী হতে পারেন।

গত ১১ জানুয়ারি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করে নতুন মন্ত্রিসভা। এবার মন্ত্রিসভা গঠন করা হয়েছে অভিজ্ঞ, দক্ষ, কর্মঠ ও তারুণ্যের সমন্বয়ে। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। আর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

এবার শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোট মন্ত্রিসভা। এর মধ্যে মন্ত্রী ২৫ জন এবং ১১ জন প্রতিমন্ত্রী।

এবারের মন্ত্রিসভায় বড় চমক হলো- আগের মন্ত্রিসভা থেকে ১৫ প্রভাবশালী মন্ত্রীর বাদ পড়া। নতুন তালিকায় স্থান পেয়েছেন উদ্যমী ও স্বচ্ছ ভাবমূর্তির ১৪ নতুন মুখ।

পাশাপাশি এবারের মন্ত্রিসভায় ১৪ দলীয় শরিকের কারও ঠাঁই হয়নি। শুধু আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্য থেকেই মন্ত্রিসভার সদস্য করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার