মন্টে কার্লোর শোরুম উদ্বোধন করলেন জয়া-ফেরদৌস

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড মন্টে কার্লো। গত ১২ জুন রাজধানীর বনানীর ১১ নং রোডে মন্টে কার্লোর প্রথম শোরুমের উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী জয়া আহসান। এ সময়  উপস্থিত ছিলেন মডেল বাধঁন, নীরব, ইমন, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনসহ চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের তারকা শিল্পীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মন্টে কার্লোর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান দিপু বলেন, মন্টে কার্লো একটি বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড। এই ব্র্যান্ডের পোশাক কিনতে যারা ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল অংকের টাকা খরচ করে যান তাদের এবং দেশের সকল শ্রেণীর মানুষের চাহিদার কথা বিবেচনা করে আমরা মন্টে কার্লোকে বাংলাদেশে নিয়ে এসেছি। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এসব পোশাকের মূল্য সব শ্রেণীর ক্রেতার কথা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। মন্টে কার্লোর নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নরমাল সব ধরনের পোশাকের পাশাপাশি ছোটদের পোশাক, অফিসিয়াল, ডেনিম এবং লিলেনের বিশ্বখ্যাত সব পোশাক নিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার