মনে-প্রাণে ব্রাজিল কিন্তু গ্রহের শ্রেষ্ঠ প্লেয়ার মেসি: মিশা

news-image

আকাশ নিবির : কাতার বিশ্বকাপের আর মাত্র ৪ দিন বাকি। সারা বিশ্ব তাকিয়ে আছে সেই দিকে। বাংলাদেশের মানুষের মধ্যেও বিরাজ করছে উন্মাদনা। সেই উন্মাদনা ছড়িয়েছে চলচ্চিত্র অঙ্গনেও। অভিনেতা মিশা সওদাগরও প্রস্তুত তার প্রিয় দল ব্রাজিলকে সাপোর্ট দিতে।

বর্তমানে পুবাইলে একটি ইসলামি প্রোডাকশনের ব্যানারে ‘কলেরব’ নামক গানের শুটিং করছেন তিনি। সেখান থেকেই দেশ রূপান্তর অনলাইনকে জানালেন এই অভিনেতা, ব্রাজিল ফুটবল দলের ভক্ত তিনি। বিশ্বকাপ আসলে শুরু হয় তার নানা কীর্তি। কখনও নিজে বল নিয়ে নেমে পড়েন কখনোবা বন্ধু-বান্ধব নিয়ে ঘরে বসেই হই-হুল্লোড় করে খেলা দেখেন। মিশা সওদাগর মনে প্রাণে ব্রাজিলের ভক্ত। নিজের দলের খেলার পাশাপাশি আর্জেন্টাইন প্লেয়ার মেসির খেলাও দারুণ উপভোগ করেন তিনি।

তিনি বিশ্বাস করেন- এই গ্রহের শ্রেষ্ঠ প্লেয়ার মেসি। এমন ফুটবল প্লেয়ার এই পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্মাবে না। তিনি চান ব্রাজিল-আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের ফাইনাল খেলুক। সেখান থেকে কেউ একজন কাপ জয় করুক। এবার মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তার মত প্লেয়ার বিশ্বকাপ বঞ্চিত হয়ে বিদায় নেবেন এটা ভক্তদের জন্য মন খারাপের।

মিশা আরও বলেন, ‘সাধারণত ঘরে বসেই পরিবার নিয়ে বিশ্বকাপ দেখি। আগে তো শুটিং থাকার সময় প্রজেক্টর লাগিয়ে প্রোডাকশনের সবাই মিলে খেলা দেখতাম। এখন যেহেতু বেশিরভাগ খেলা রাতে তাই বাসাতেই দেখা হবে। এছাড়াও এর মধ্যে আমেরিকায় যেতে হবে। তাই এবারের বিশ্বকাপ বাংলাদেশ-আমেরিকা মিলেই দেখতে হবে।’

মিশা সওদাগর ১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে চলচ্চিত্রে পা রাখেন। পুরান ঢাকার সাতরোজায় আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। পারিবারিক নাম শাহীদ হাসান। তার বাবার নাম ওসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিদা। তিন ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ মিশা। দুই ছেলে সন্তান রয়েছে তার । বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান