মনের শান্তির জন্য ৫৩ বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : মনের শান্তির জন্য একে একে ৫৩টি বিয়ে করেছেন আবু আব্দুল্লাহ নামে সৌদি আরবের এক ব্যক্তি। তিনি জীবনে এমন একজন নারীকে খুঁজেছেন যিনি তাকে শান্তিতে রাখতে পারেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী সৌদির ওই নাগরিক দেশটির মালিকানাধীন এমবিএস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সর্বশেষ এক নারীকে বিয়ের কথা জানান। তিনি জানান, এখন তার আর কোনো বিয়ে করার ইচ্ছা নেই।

আবু আব্দুল্লাহ বলেন, ‘যখন আমি প্রথম বিয়ে করি তখন আমার বহু বিবাহ করার কোনো ইচ্ছা ছিল না। কারণ, প্রথম বিয়ে করে আমি সুখেই ছিলাম। প্রথম স্ত্রীর সঙ্গে আমার ৬ বছর সংসার ছিল। কিন্তু পরবর্তী সময়ে সমস্যা দেখা দেওয়ার কারণে আমি দ্বিতীয় বিয়ে করি। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা বাধলে আমি তৃতীয় এবং চতুর্থ বিয়ে করি। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে তালাক দেই।’

তবে যাদের বিয়ে করেছেন তাদের সবাইকে ন্যায্য অধিকার দিয়েছেন বলেই দাবি করেন সৌদির এই ব্যক্তি।

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় নিয়ে আমি ৫৩টি বিয়ে করেছি। প্রত্যেক পুরুষই চায় একজন নারীর সঙ্গে সারাজীবন কাটিয়ে দিতে। কিন্তু এটা কম বয়সী কোনো নারীর সঙ্গে সম্ভব নয়। যতটা সম্ভব একজন বয়স্ক নারীর সঙ্গে। আমি একজন স্ত্রীর সঙ্গে সবচেয়ে কম সময় সংসার করেছি। মাত্র এক রাত পরেই তার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়।’

আবু আব্দুল্লাহ যাদের বিয়ে করেছেন তাদের মধ্যে অধিকাংশই সৌদি নারী। তবে তিনি ব্যবসায়ের কাজের জন্য বছরে তিন থেকে চার মাস দেশের বাইরে থাকেন। তখন ‘চরিত্র হেফাজত’ রাখার জন্য সৌদি আরবের বাইরের নারীদেরও বিয়ে করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান