মধ্যরাত থেকে বিস্ফোরণের ঘটনার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

news-image

ঢামেক প্রতিবেদক : সীতাকুণ্ডে বিস্ফোরণের সব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনার পাশাপাশি যারা বেঁচে আছেন তাদের সুচিকিৎসা দেওয়ার কথা বলেছেন।

রোববার (৫ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নানক ।

এই আওয়ামী লীগ নেতা বলেন, সীতাকুণ্ডের দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মধ্যরাত থেকে এই দুর্ঘটনার বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, আহতদের সুচিকিৎসা দিতে, যারা বেঁচে আছেন, তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেনের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরাও (সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে) যোগাযোগ করছি। এরই মধ্যে সীতাকুণ্ড থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কয়েকজন রোগী এসেছেন। তাদের চিকিৎসা চলছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সেই রোগীদের খোঁজ নিয়েছি। জানতে পেরেছি, আরও কিছু রোগী হেলিকপ্টারযোগে এখানে এসে পৌঁছাবেন।

নানক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রোগীদের রক্ত প্রয়োজন হলে তা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ ছাত্রলীগ প্রস্তুত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান