মধ্যরাতে শাহরুখের বাড়িতে সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর মধ্যরাতে তার বাসায় যান বলিউডের আরেক সুপারস্টার সালমান খান।

রোববার শাহরুখের বাড়ি মান্নাতের গেট দিয়ে সালমান খানকে প্রবেশ করতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর একটি মাদকপার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেখান থেকে রোববার (৩ অক্টোবর) তাকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করে সংস্থাটি।

আরিয়ানের সঙ্গে আরও সাতজনকে গ্রেফতার করা হয়। প্রোমদতরীর ওই মাদকপার্টিতে ছিলেন তারা সবাই। এরপরই শাহরুখ খানের বাড়িতে যেতে দেখা যায় সালমান খানকে।

আরিয়ান গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগেও শাহরুখ খানকে বাসা ছেড়ে তার আইনজীবীর বাসার দিকে যেতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরিয়ানের বিরুদ্ধে এনসিবির অভিযোগ- নিষিদ্ধ পদার্থ ক্রয়, দখল ও ব্যবহার। তিনি সোমবার পর্যন্ত সংস্থাটির হেফাজতে থাকবেন বলে জানিয়েছে এনসিবি।

আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডের তার জামিন দাবি করে বলেছেন, তাকে শুধু চ্যাট মেসেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘ক্রুজে আরিয়ানের কোনো টিকিট, কেবিন কিংবা আসন ছিল না। তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার বোর্ডিং পাসও ছিল না। তার কাছে কিছুই পাওয়া যায়নি। তাকে শুধু চ্যাটের ভিত্তিতে গ্রেফতার করেছে এনসিবি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার