মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যরাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ শিশু এবং একজন নারী রয়েছেন।

আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা মঙ্গলবার (২৫ নভেম্বর) জানিয়েছে, হামলা খোস্তের গোরবুজ জেলায় ওয়ালিয়াত খানের বাড়িতে চালানো হয়।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

এছাড়া পাকিস্তানের বিমান হামলা কুনার ও পাকতিকা প্রদেশেও হয়েছে, যেখানে আরও কিছু বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

মুজাহিদ এই হামলাকে পাকিস্তানের “আগ্রাসী কার্যকলাপ” হিসেবে বর্ণনা করেছেন এবং স্থানীয়দের ওপর এর মারাত্মক প্রভাবের কথা উল্লেখ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান