মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য মাধ্যমিক ও কারিগরি শিক্ষার পরিবর্তন আসছে

news-image

নিউজ ডেস্ক।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন ভবিষ্যৎ সব সময়ই অনিশ্চিত। এটি এক ধরনের চ্যালেঞ্জ। দেশ ও বিদেশের শ্রম বাজারের ক্ষেত্রে ও এই চ্যালেঞ্জ প্রযোজ্য। দেশে বিদেশে শ্রম বাজারে ভবিষ্যৎ এ কি ধরনের পরিবর্তন হবে তা আমাদের গবেষণা করতে হবে। সে অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এই লক্ষ্য নিয়ে মাধ্যমিক ও কারিগরি শিক্ষায় ব্যাপক পরিবর্তনের চিন্তা করছে সরকার। তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের স্কিল এন্ড এনহ্যান্টসমেন্ট প্রজেক্ট (STEP) এর আওতায় কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জনপ্রিয় প্রতিযোগিতা স্কিলস কম্পিটিশন ২০১৮ এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভুইয়া এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো: আলমগীর, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ।

স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম আজাদ প্রমুখ। মন্ত্রী বলেন উপযুক্ত মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন করা সম্ভব। মো: আলমগীর বলেন আমরা আমাদের বর্তমান উৎপাদনের মাধ্যমে উন্নত দেশ হতে পারব না। আমাদের উৎপাদন শীলতা বাড়াতে হবে। আর তা করতে হলে বাজার চাহিদা অনুযায়ী আমাদের আন্তরিকতার সাথে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য,এ স্কিল কম্পিটিশনে ১৬২ টি সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রায় ২৫০০ টি প্রজেক্ট জমা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ২০১৪ সাল থেকে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস কম্পিটিশন আয়োজন করে আসছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার