মধ্যপ্রাচ্যে ১০ এপ্রিল ঈদের সম্ভাবনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতরের সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার ইতিটানবেন সেখানের মুসলমানরা।

আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ইঙ্গিত দিয়েছেন, আগামী ১০ এপ্রিল শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদের দিন হতে পারে। তার মানে হলো এবার ৩০টি রোজা রাখতে হবে।

ঈদুল ফিতর মুসলমানদের জন্য গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, যা কৃতজ্ঞতা, নতুনত্ব ও ঐক্যের প্রতীক।

ঈদের দিন সকালে মুসলমানরা বিশেষ নামাজের জন্য জড়ো হন, যা ঈদের নামাজ নামে পরিচিত। মসজিদ, উন্মুক্ত স্থান অথবা বড় কোনো জায়গায় এই নামাজ আদায় করা যায়।

মধ্যপ্রাচ্যে ১০ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। তাই সোমবার (১১ মার্চ) সেখানে রমজান মাসের প্রথম দিন ছিল। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন।

চলতি বছর পবিত্র রমজানে সবচেয়ে কম সময় না খেয়ে থাকতে হবে চিলির পোর্ট মন্ট শহরের মানুষদের। সেখানের মুসলিমদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট না খেয়ে রোজা পালন করতে হবে। সবচেয়ে বেশি সময় অর্থাৎ ১৭ ঘণ্টা ২৬ মিনিট না খেয়ে থাকতে হবে গ্রিনল্যান্ডের রাজধানীতে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান