মদ্যপান নারীর জন্য হারাম, পুরুষের কি বৈধ, সংসদে প্রশ্ন হারুণের

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘রাজধানীসহ দেশের বিভিন্ন ক্লাবে পুরুষরা গেলে তা সহজেই মেনে নিচ্ছি কিন্তু একজন নারী গেলে খুব সহজে তাকে খারাপ মেয়ে বলে দিতে পারি। মদ্যপান নারীদের হারাম, পুরুষদের কি বৈধ?’ বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বুধবার জাতীয় সংসদ ‘শিশু দিবাযত্ন কেন্দ্র-২০২১’ বিল পাসের আগে সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, ‘দেশে আমরা সবাই মুখে মুখে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলছি। কিন্তু বাস্তবে নারী ও পুরুষের সমান অধিকার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। দেশের ভেতর নারীরা নিরাপদে চলাচল করতে পারছে না, সেখানে বিদেশে নারী শ্রমিকদের অবস্থা ভয়াবহ ও বীভৎস। দেশের বাইরে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা যায় না? ইসলামিক আইনে নারীরা বাইরে গেলে মাহরুম লাগে। সেখানে নারীদের পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে’।

তিনি বলেন, ‘নারী পাচারকারীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের দেশের নারীদের বিদেশে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর তাদের আর দায়দায়িত্ব নেই। বিষয়টি নারী ও শিশু মন্ত্রণালয় খুবই গুরুত্ব সহকারে নেওয়ার অনুরোধ জানাই’।

বিএনপির এ সংসদ সদস্য বলেন, ‘নারীরা কাজে যাওয়ার ক্ষেত্রে নিরপত্তাহীনতায় ভুগছে। অনেক ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্র যদি কড়া মেসেজ দিতে না পারে, আইনের সঠিক প্রয়োগ যদি না হয়, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে’।

চিত্রনায়িকা পরী মণির ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে হারুনুর রশীদ বলেন, ‘বোট ক্লাবটির ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। ক্লাবটির সভাপতি আমাদের পুলিশ প্রধান। ক্লাবটি তুরাগ নদীর পার দখল করে গড়ে উঠেছে কি না তা দেখতে হবে’।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান