মডেলিং ছাড়লেন পাকিস্তানের আবির রিজভী

news-image

বিনোদন ডেস্ক : মডেলিং ছাড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সুপারমডেল আবির রিজভী। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ইনস্টাগ্রাম পোস্টে এই ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। প্রশান্তির খোঁজে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, আবিরের এই ঘোষণার পর ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্যের বন্য বয়ে গেছে। ভক্ত-সমর্থক-বন্ধু ও অভিনেতা-অভিনেত্রীরা তার এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। ভবিষ্যতেও আবির রিজভীর পাশে থাকার কথা জানিয়েছেন তারা।

ইনস্টাগ্রামে আবির রিজভী লিখেছেন, সবার মনোযোগ আকর্ষণ করছি। আমি আপনাদের ছোট্ট করে একটি ঘোষণা দিতে চাই। আমি মডেলিং জগত থেকে বিদায় নিচ্ছি। মডেলিং জগত আমার কাছে ছিল রোলার কোস্টারের মতো। এখন আমি এখান থেকে বিদায় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস নিতে চাই।

তিনি আরও লেখেন, মডেলিং জগতে যারা আমাকে সহযোগিতা করেছেন এবং পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ছিলেন আমার কাছে স্বপ্নের মতো। আমি এখন অন্য পেশায় যুক্ত হয়ে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাকে ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় সুখে-শান্তিতে থাকুন।

১৯৯২ সালে করাচিতে জন্ম নেওয়া ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার আবির রিজভী উন্নত জীবনের আশায় ২০১২ সালে মডেলিং জগতে পা রাখেন। ২০২০ হাম স্টাইল অ্যাওয়ার্ডে সেরা মডেল নির্বাচিত হন তিনি। এছাড়াও সাহির লোধির একটি সিনেমাতেও বিশেষ ভূমিকায় দেখা যায় আবিরকে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার