‘মজুতদারি করে পণ্যের দাম বাড়ালে সরকার কঠোর হতে পিছপা হবে না’

news-image

নিজস্ব প্রতিবেদন : যেসব ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বাজারে পণ্যের দাম বাড়ান সেসব মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, মজুতদারি করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর হতে একটুও পিছপা হব না।

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো সরকারের উদ্দেশ্য না। আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি হলে সবার সঙ্গে কথা বলে তা সমাধান করা হবে। তবে কেউ মজুতদারি করলে সরকার কঠোর হতে পিছপা হবে না। ডিলাররাও যাতে জবাবদিহির আওতায় আসে, সে জন্য প্রতিবছর তাদের নিয়োগ নবায়ন করা হবে।

টিটু বলেন, আগামী পবিত্র রমজান মাস পর্যন্ত টিসিবির পণ্যের ক্ষেত্রে কোনো সরবরাহ ঘাটতি হবে না। পর্যায়ক্রমে অন্যান্য পণ্য নিয়েও আলোচনা করা হবে। আগামী রমজান পর্যন্ত কোনো পণ্যের সংকট হবে না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার